Header Ads Widget

Responsive Advertisement

বাবার মরদেহ ঘরে রেখে পরিক্ষার হলে মেয়ে



 রাজস্থলী প্রতিনিধি: 

বাবার মরদেহ ঘরে রেখে অশ্রুসিক্ত নয়নে পরীক্ষা দিলেন মেমেসিং মারমা নামে এক এসএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধর্ম পরীক্ষা দেয় এ শিক্ষার্থী।

জানা গেছে, রাঙামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেমেসিং মারমা। তার পিতা উপাচিং মার্মা (৪৭) সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পেশায় একজন কৃষক। মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয় তার মেয়ে মেমেসিং মারমা। মৃত উপাচিং মারমা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন বলে জানান কুকিমারা এলাকার কার্বারি চিংসুই মং মারমা।
তিনি বলেন, মেমেসিং মারমা বাবার একটি কিডনি অনেক আগে হতে নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। তাঁর মেয়ে বাবার মরদেহ রেখে মঙ্গলবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। মঙ্গলবার বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে তাঁকে কুকিমারা শ্মশানে দাহ কার্য সম্পাদন করা হয়েছে। 

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান,  মেমেসিং মারমা ২০২৪ সালের চলমান এসএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ হতে অংশ নিচ্ছেন। 

Post a Comment

0 Comments