রাঙ্গামাটি প্রতিনিধি :
রবিবার,৩১ আগষ্ট ২০২৫
বৌদ্ধ ধর্মাবলম্বীদের শ্রদ্ধেয় ধর্মগুরু বনভান্তের প্রদত্ত অনুশাসন ও নীতি-আদর্শকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ভিক্ষু করুণাবংশের সম্পাদনায় প্রকাশিত "দৈনিক বন্দনা ও ভাবনা" গ্রন্থে বনভান্তের বাণী, নীতি-আদর্শ, ভদন্ত প্রজ্ঞাবংশ ভান্তে বনভান্তেকে উদ্দেশ্য করে যে বন্দনা রচিত করেছেন সেই বন্দনা ও পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ধর্মপ্রাণ অনুসারীদের দাবি, বনভান্তের নির্দেশনা অনুযায়ী সুত্রপাঠ, ধ্যানপদ্ধতি এবং দীক্ষার ধরণে কোনো প্রকার পরিবর্তন করার সুযোগ নেই। কিন্তু বইটিতে এসব বিষয় মুছে ফেলে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে দীর্ঘদিনের চর্চিত বনভান্তের মূল শিক্ষার সঙ্গে এর বড় ধরনের অসঙ্গতি দেখা দিয়েছে।
এ বিষয়ে বনভান্তের ভক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বনভান্তের অনুশাসনই আমাদের পথের দিশারী। ব্যক্তিগত মত বা স্বার্থে এসব পরিবর্তন বৌদ্ধ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবে।" ধর্মীয় মহলে এ ঘটনাকে গুরুত্বের অবমাননা হিসেবে দেখা হচ্ছে এবং অনেকেই অবিলম্বে সংশোধনের দাবি তুলেছেন।

0 Comments