জুরাছড়ি এলাকাবাসীর উদ্যোগে ২১ তম মহাসংঘদান ২০২৫
রাঙ্গামাটি প্রতিনিধি: জয়ন্ত চাকমা
শনিবার, ৩০ আগষ্ট ২০২৫,
আজ শনিবার রাঙ্গামাটি রাজ বন বিহারে জুরাছড়ি এলাকাবাসীদের উদ্যোগে ২১ তম মহাসংঘ দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেড় শতাধিক ভিক্ষুসংঘের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক মহামিলনের রূপ নেয়।
অনুষ্ঠানে ভিক্ষুসংঘের নিকট দান প্রদান ছাড়াও ভক্তবৃন্দ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। এলাকার বিভিন্ন স্থান থেকে ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন ভক্তদের মনে গভীর শ্রদ্ধা ও আনন্দের সঞ্চার করে।
তবে এই মহাসংঘ দান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন জুরাছড়ি সুবলং শাখা বন বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধশ্রী মহাস্থবির ভান্তে। তাঁর অনুপস্থিতি ভক্ত ও উপস্থিত মহলের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করলেও অনুষ্ঠানের ধর্মীয় মহিমা ও গুরুত্ব কোনভাবেই কমে যায়নি।
ভক্তরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন আয়োজনগুলোতে দেশের বিভিন্ন বিহারের ভিক্ষু ও মহাস্থবিররা একত্রিত হয়ে বৌদ্ধ ধর্মের কল্যাণে অবদান রাখবেন

0 Comments