গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং, রোজ বৃহস্পতিবার, রাজবন বিহারে নির্ধারিত তারিখ অনুযায়ী শ্রদ্ধেয় বনভান্তের কফিন খোলা হয়। এ সময় কফিনটি পরিষ্কার করা হয় এবং যথানিয়মে ক্রীম লাগানো হয়।
এই কফিন খোলা উপলক্ষে রাজবন ভাবনা কেন্দ্র থেকে রাজবন বিহারে উপস্থিত হন আনন্দমিত্র ভিক্ষু, শীলদর্শী ভিক্ষু, বুদ্ধরক্ষিত ভিক্ষু ও মঙ্গলমুক্তি ভিক্ষু।
আপনারা সকলে অবগত আছেন, পরম পূজ্য বনভান্তে ছিলেন মুক্ত পুরুষ, শ্রাবক বুদ্ধ। বনভান্তের জীবদ্দশায় তাঁর একান্ত সেবক হিসেবে পরিচিত ছিলেন ভদন্ত আনন্দমিত্র ভিক্ষু। কিন্তু পরবর্তীকালে তিনিই প্রকাশ্যে বলেন যে, বনভান্তে নাকি বিনয় জানেন না এবং বই পড়ে বিনয় শিখতে হবে ইত্যাদি মন্তব্য করেন। যা গুরু অবমাননা তুল্য।
এমন অবস্থায় প্রশ্ন ওঠে, যে ভিক্ষু বনভান্তের বিনয়কে প্রশ্নবিদ্ধ করত অবমাননা করেছে, তিনি কীভাবে আবার বনভান্তের কফিনে ক্রীম প্রয়োগে অংশগ্রহণ করতে আসেন?
এই বিষয়ে রাজবন বিহার ভিক্ষুসংঘের সিদ্ধান্ত হয় যে, বনভান্তেকে প্রকাশ্যে অবমাননার কারণে ভদন্ত আনন্দমিত্র ভিক্ষুকে কফিনে ক্রীম প্রয়োগের সুযোগ দেওয়া হবে না।
ঘটনাটি জানার পর ভদন্ত আনন্দমিত্র ভিক্ষু ও ভদন্ত মঙ্গলমুক্তি ভিক্ষু সরাসরি ভদন্ত প্রজ্ঞালংকার ভান্তের কাছে যান। তবে তিনি স্পষ্টভাবে তাদের এই অনুরোধ প্রত্যাখ্যান করেন, তা গোপনে ধারণকৃত রেকর্ড ফেসবুকে প্রচার করছে।
অতএব, তার গুরু বনভান্তেকে অবিশ্বাস করত অবমাননা স্বরূপ ভদন্ত আনন্দমিত্র ভিক্ষুকে কফিনে ক্রীম প্রয়োগের দায়িত্ব থেকে বিরত থাকতে বলা হয়েছে ।

0 Comments